1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান

এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪.৩৪ পিএম
  • ১৭৭ Time View

এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কঠোর ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ৩৫ জন পুরুষ এবং ১৫ জন নারী কর্মকর্তাসহ মোট ৫০ জন কর্মকর্তাকে এবি ব্যাংক পরিবারে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মো. ফজলুর রহমান, এফসিএ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আরিফ হোসেন খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মহাদেব সরকার সুমন, এফসিএ, জনাব জেড এম বাবর খান ও উপব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ নজরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ ঊধ্বর্তন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে বক্তারা ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও বেগবান করতে নবনিযুক্ত এমটিওদের জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং ধারাবাহিক কর্মদক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com