1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বর্তমান সাংবাদিকতা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উদ্বেগ সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে টাঙ্গাইলে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃ অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

কালিয়ায় দুই ক্লিনিকে অভিযান, চিকিৎসক-নার্স ছাড়াই সেবা; জরিমানা ১ লাখ

  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯.২৬ এএম
  • ১৫৩ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় চিকিৎসক ও নার্স ছাড়াই রোগী ভর্তি রেখে চিকিৎসাসেবা প্রদান, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে কার্যক্রম পরিচালনা এবং অস্ত্রোপচারে অ্যানেসথেসিয়া প্রদানকারী চিকিৎসকের তথ্য সংরক্ষণ না করায় দুটি বেসরকারি ক্লিনিককে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে উপজেলার খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযানে নেতৃত্ব দেন কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শ্রবণী বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে দুটি ক্লিনিকেই রোগী ভর্তি থাকলেও কোনো চিকিৎসক বা নার্সকে উপস্থিত পাওয়া যায়নি। এছাড়া প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও তা নবায়ন করা হয়নি। অস্ত্রোপচারে অ্যানেসথেসিয়া প্রদানকারী চিকিৎসকের নাম-পরিচয়সহ প্রয়োজনীয় কোনো রেকর্ডও কর্তৃপক্ষ দেখাতে পারেনি।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আব্দুল হাসিব উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) শ্রবণী বিশ্বাস বলেন, রোগীদের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com