1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২.৫৭ পিএম
  • ১৫৬ Time View

২০২৬-২০২৭ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করসেবা সহজ, স্বচ্ছ ও করদাতাবান্ধব করতে এবার নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলকারীদের জন্য বিশেষ কর প্রণোদনার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এনবিআর জানিয়েছে, চলতি করবর্ষে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে কর ছাড় পাবেন। তবে একজন করদাতা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

সূত্র জানায়, বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিলকারী ব্যক্তিশ্রেণির করদাতারা এই প্রণোদনার আওতায় আসবেন। ফলে তাদের প্রকৃত প্রদেয় করের পরিমাণ কমে যাবে।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই বিশেষ কর ছাড় পাওয়া যাবে না। এছাড়া ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে বিদ্যমান আয়কর আইন অনুযায়ী বিলম্বের জন্য অতিরিক্ত কর বা জরিমানা দিতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

করসেবা সহজ করতে সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতারা এনবিআরের ওয়েবসাইটে গিয়ে রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন। এছাড়া ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনলাইনে কর পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) থেকে সহায়তা পাওয়া যাবে।

এদিকে, সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে পেপার রিটার্ন দাখিলের সুযোগ থাকবে। এ সুবিধা পাবেন ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে যারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন না, তারা সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com