1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ট্রাস্ট ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওয়ান ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এবি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মিডল্যান্ড ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ভৈরবে মানবপাচার মামলায় গণ অধিকার পরিষদ নেতা সামছুল মামুন গ্রেফতার ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮.৪৩ পিএম
  • ৪০ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই ২০২৬, বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসাইন খাঁন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার প্রধান মোহাম্মদ কুতুব উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল লতিফ। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার মোহাদ্দিস ড. মাওলানা মাহমুদুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ডাইরেক্টর মো. মামুন উর রশিদ, এফসিএম, আকিজ গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর গোলাম মুরশিদ বাপ্পি, আল-মুসলিম গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আবুল হোসাইন অপু। এসময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতথিরি ভাষণে মোহাম্মদ জহির হোসেন বলনে, ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক হলেন এর আমানতকারীরা। তাদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক ও বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। যতদনি বাংলাদেশ থাকবে, ইনশাআল্লাহ ইসলামী ব্যাংকও সগৌরবে টিকে থাকবে। এটি কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের ব্যাংক হবে না, এটি হবে সর্বসাধারণের ব্যাংক। গ্রাহকদের আশ্বস্ত করে তিনি বলনে, ইসলামী ব্যাংকের শেয়ারের পরিমাণ মাত্র ৬৫০০ কোটি টাকা, অথচ গ্রাহকদের আমানত প্রায় পৌনে দুই লক্ষ কোটি টাকা। শেয়ারের এই অনুপাত মোট আমানতের এক নগন্য অংশ। তিনি বলনে, ইসলামী ব্যাংকের দক্ষ ম্যানেজমেন্ট, যারা ৩০-৩৫ বছর ধরে কাজ করছেন, তাদের ওপর পূর্ণ আস্থা ও ক্ষমতা দেওয়া হয়েছে। বোর্ডের কাজ শুধু পলিসি দেওয়া, ব্যাংক পরিচালনা করবেন প্রফেশনালরা। তিনি গ্রাহক ও আমানতকারীদের ব্যাংকের পাশে থাকার এবং আমানত বৃদ্ধিতে সহায়তা করার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী ব্যাংকের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তিন দৃঢ়তার সাথে আশাবাদ ব্যক্ত করে বলেন, অত্যন্ত পেশাদারিত্বের সাথে ব্যাংকটি তার হারানো গৌরব ফিরিয়ে এনে স্বল্প সময়ের মধ্যেই নতুন উচ্চতায় পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com