1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

রানার অটোমোবাইলস পেলো জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২, ৫.৫৩ পিএম
  • ২১৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার ২০২০ লাভ করেছে। দেশের শিল্প ও সেবা ক্ষেত্রে অবদান ও পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বৃহৎ শিল্প ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদন ও রপ্তানিকারক এ প্রতিষ্ঠান।

আজ রোববার (২৯ মে) রাজধানীর সোনারগাঁ হোটেলে আনুষ্ঠানিকভাবে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার ২০২০ বিতরণ করা হয়। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান তার কোম্পানির পক্ষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় হাফিজুর রহমান খান বলেন, “দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পেরে রানার অটোমোবাইল লিমিটেড গর্বিত। দেশের অবকাঠামোগত উন্নয়নে বেসরকারি খাতসমূহ সর্বদা সচেষ্ট এবং আমরা যানবাহন খাতে উন্নয়ন তরান্নিত করার লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছি “। এই সাফল্য অর্জনের জন্য তিনি রানার অটোমোবাইল লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রানার অটোমোবাইল লিমিটেডের এমডি ও সিইও রিয়াজুল হক চৌধুরী ও অন্যান্য কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com