1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কার্পাসডাঙ্গা সিটি ব্যাংক এর এজেন্ট আউটলেটে উঠান বৈঠক।

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২, ৪.৪২ পিএম
  • ২৪৬ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা সিটি ব্যাংক লিমিটেড এর এজেন্ট আউটলেটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর পাশাপাশি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে সহজে আর্থিক পরিষেবা নিয়ে অর্থনীতিতে, বিশেষ করে ভৌগোলিকভাবে প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে অবদান রাখায় অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ।

জেলা পর্যায়ের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের সহায়তায় এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ‘উঠান বৈঠক’-এরে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের খুলনা ও বরিশাল বিভাগ এর রিজিওনাল ম্যানেজার জনাব সাখাওয়াত হোসেন

বিশেষ অতিথি হিসেবে ছিলেন এরিয়া ম্যানেজার জনাব জিদান শরীফ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জোনের ম্যানেজার জনাব শাহ আলম, চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব আব্দুস সালাম বিশ্বাস, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নজির আহমেদ, আরো উপস্থিত ছিলেন মেম্বার ও গ্রাহকবৃন্দ সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙার কার্পাসডাঙ্গা প্রতিনিধি রতন বিশ্বাস আরো উপস্থিত ছিলেন জাগো দেশের সম্পাদক প্রকাশক জনাব শিমুল রেজা সাহেব অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত আউটলেটের পরিচালক ও অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেড এর মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক মুফতি মুফতি বনি ইয়ামিন।

প্রধান আলোচক সিটি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার জনাব সাখাওয়াত হোসেন বলেন, ‘মানুষের আর্থিক সচেতনতা বাড়াতে এবং ব্যাংক ও ব্যাংকিং সেবা সম্পর্কে মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করতে ‘উঠান বৈঠক’ একটি অনন্য উদ্যোগ।

তারা যখন একত্রে বসে আমাদের পণ্য এবং পরিষেবা, যেমনঃ ডিপিএস, এফডিআর, বিদেশে রেমিট্যান্স প্রক্রিয়া এবং অ্যাকাউন্ট সম্পর্কিত সেবা ইত্যাদি সম্পর্কে জানেন, তখন তারা আরও অনুপ্রাণিত বোধ করেন। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা স্বতস্ফূর্তভাবে আমাদের এই আয়োজনে অংশ নিচ্ছেন এবং আমরা আশা করছি এতে দেশের অর্থনীতিতে তারা আরও বেশি অবদান রাখতে উৎসাহিত হবেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com