1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

দেশীয় বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৮.২৬ পিএম
  • ১৮০ Time View

দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক (আরএমজি) শিল্পের রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে বড় ধরনের প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতে নগদ সহায়তার হার এক ধাক্কায় ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন এই প্রণোদনা বিশেষভাবে তৈরি পোশাক (আরএমজি) শিল্পের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানিকৃত পণ্যের বিপরীতে ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। এই সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে এই সুবিধা পেতে রপ্তানিকারকদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। প্রতিষ্ঠানকে অবশ্যই বিজিএমইএ, বিকেএমইএ অথবা সংশ্লিষ্ট খাতের স্বীকৃত কোনো অ্যাসোসিয়েশনের বৈধ সদস্য হতে হবে। পাশাপাশি আবেদন করার সময় দেশীয় উৎস থেকে সুতা, কাপড়সহ প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের বৈধ প্রমাণপত্র জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সুবিধার ক্ষেত্রে ২০০১ ও ২০০৩ সালের বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সার্কুলারের অন্যান্য বিদ্যমান বিধানও আগের মতো কার্যকর থাকবে।

খাতসংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত দেশীয় সুতা ও কাপড় ব্যবহারে রপ্তানিকারকদের আরও উৎসাহিত করবে। ফলে স্থানীয় ভ্যালু অ্যাডিশন বৃদ্ধি পাবে, দেশীয় বস্ত্রশিল্পের বিকাশ ত্বরান্বিত হবে এবং বিদেশি কাঁচামালের ওপর নির্ভরতাও কমবে।

পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের এই সময়ে নগদ সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com