1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২

  • আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১.০১ পিএম
  • ২৩৮ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি প্রাইভেটকারে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে দাউদকান্দি মডেল থানাধীন দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চট্টগ্রামের ডবলমুরিং থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার মো. ফিরোজ (৪৬) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের নয়ানগর পশ্চিমপাড়া এলাকার মো. মিলন গাজী।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি প্যাকেট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধেই পূর্বে মাদকসংক্রান্ত মামলা রয়েছে।উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com