1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আগামী বাজেটে কৃষিখাতের ব্যয় নিয়ে বাড়তি চাপ অনুভব করছে সরকার

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২, ১২.৫৪ পিএম
  • ১৬৯ Time View

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বিশ্ববাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সারের দাম। যে কারণে চলতি ও আগামী বাজেটে কৃষিখাতের ব্যয় নিয়ে বাড়তি চাপ অনুভব করছে সরকার। বৈশ্বিক সংকট মোকাবিলায় সম্প্রতি সংশোধিত চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটেই কৃষিখাতের বরাদ্দ বাড়ানো হয়েছে ২ হাজার ৭৪১ কোটি টাকা।

বিপুল অঙ্কের এই অর্থের বড় অংশই চলে যাবে সার কেনার বর্ধিত মূল্য পরিশোধে। এমন পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয় থেকে সারের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কিন্তু দাম বাড়াতে রাজি হয়নি সরকার।

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটেও কৃষির বাজেট, বিশেষ করে ভর্তুকি বাবদ বরাদ্দ নিয়ে চাপে আছে সরকার।

এ ব্যপারে জানা গেছে, যে কোনও মূল্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে হবে— এমন নীতিতেই চলছে সরকার। না হয় খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে নীতিনির্ধারণী মহল।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, করোনা-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক থাকবে— এমনটা অনুমান করেই চলতি অর্থবছরের শুরুতে কৃষিতে ভর্তুকি বাবদ সাড়ে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ হয়। কিন্তু অর্থবছরের শেষ দিকে এসে ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক হারে বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

সার ছাড়াও কৃষিপণ্য ও সেবা-ক্রয় খাতে এ বছর ব্যয় বেড়েছে। ফলে শেষ দিকে এসে ইউরিয়া সার প্রতিকেজির মূল্য আন্তর্জাতিক বাজারে ৩২ টাকা থেকে বেড়ে ৯৬ টাকায় দাঁড়ায়। টিএসপি ৩৩ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, এমওপি ২৩ টাকা থেকে বেড়ে ৫৪ টাকা এবং ডিএপি সারের দাম ৩৭ টাকা থেকে বেড়ে ৯৩ টাকায় ওঠে।

সরকার বিশ্ববাজার থেকে বেশি দাম দিয়ে আমদানি করলেও দেশে কোনও সারের দামই বাড়ায়নি। ফলে এ খাতে বড় ধরনের ভর্তুকি গুনতে হচ্ছে। সংশোধিত বাজেটে কৃষিতে ভর্তুকি আড়াই হাজার কোটি টাকা বাড়িয়ে ১২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়।

জানা গেছে, নতুন অর্থবছরের জন্য কৃষিতে ৩০ হাজার কোটি টাকার ভর্তুকির প্রয়োজন হবে। কৃষি যন্ত্রপাতি বাবদ ভর্তুকি আরও বাড়বে বলে আভাস দিয়েছে কৃষি ও অর্থ মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আগামী বছর কৃষিখাতে বিশেষ করে সারসহ কৃষি যন্ত্রপাতি কিনতে ভর্তুকি বাবদ বরাদ্দের পরিমাণ না বাড়ানোর বিকল্প নেই। সারের দাম বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব সরকার নাকচ করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com