1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬, ১০.৫০ পিএম
  • ২০৯ Time View

ব্যাংকিং খাতে ঝুঁকি ও তথ্যভিত্তিক আধুনিক সুপারভিশন সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও International Finance Corporation-এর সহযোগিতায় “Risk-Based Supervision (RBS)” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা ১৯-২১ জুন ২০২৬ তারিখ ব্যাপী Grand Sultan Tea Resort and Golf, Srimangal-এ অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: জাকির হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ রয়েছেন। এছাড়া International Finance Corporation ও বিশ্বব্যাংকের (World Bank) পরামর্শকগণ, বাংলাদেশ ব্যাংকের ১৯টি রেগুলেটরি ও সুপারভাইজরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও পরিচালকবৃন্দ সহ ১৬০ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংককে আরও কার্যকর, দূরদর্শী ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি ঝুঁকিভিত্তিক সুপারভিশন (RBS) বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরদের দক্ষতা, সততা এবং পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন।

এই কর্মশালায় মোট ৮টি টেকনিকাল সেশন, কেস স্টাডি, প্যানেল আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত সেশনগুলোতে RBS বাস্তবায়ন অগ্রগতি, কম্পোজিট রিস্ক রেটিং নির্ধারণ ও স্ট্যান্ডার্ডাইজেশন, আধুনিক অনসাইট ও অফসাইট সুপারভিশন টুলস, ডাটা কোয়ালিটি ব্যবস্থাপনা, সুপারভাইজরি ইন্টারভেনশন ফ্রেমওয়ার্ক, Prompt Corrective Action (PCA) এবং RBS বাস্তবায়নের ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন বিভাগের কর্মকর্তাদের ঝুঁকি মূল্যায়ন সক্ষমতা ও RBS ফ্রেমওয়ার্কের আওতায় মূল সুপারভাইজরি ডকুমেন্ট, যেমন ব্যাংক প্রোফাইল, রিস্ক প্রোফাইল, স্কোপ ডকুমেন্ট এবং মডেল রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রণয়নে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিক-নির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য হলো ব্যাংকিং খাতে একটি একক, ঝুঁকিনির্ভর ও ভবিষ্যতদর্শী শক্তিশালী সুপারভিশন কাঠামো গঠন করা, যাতে ব্যাংকগুলোর ঝুঁকি পূর্বেই চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়। একই সঙ্গে এই কর্মশালার মাধ্যমে সুপারভাইজরি টিমগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও সুদৃঢ় করা সম্ভব হবে।

উল্লেখ্য, জানুয়ারি ২০২৬ হতে চালুকৃত রিস্ক বেইজড সুপারভিশন ফ্রেমওয়ার্ক-এর ধারাবাহিক সফল বাস্তবায়ন কার্যকর করতে এই প্রশিক্ষণ কর্মশালাটি ভূমিকা রাখবে এবং দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com