1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬, ১০.৫৭ এএম
  • ১৬৮ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আর মজিবের প্রতি ৩৫ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর অনাস্থা দিয়েছেন একিই ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ ৯ জন ওয়ার্ড মেম্বার।

উনাদের লিখিত দাবিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান চেয়ারম্যান এম আর মজিব ভূমি হস্তান্তরের ১% করের ৩৫ লক্ষ টাকা ইউনিয়নের অন্য কোনো সদস্যকে না জানিয়ে কৃষি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ বিষয়ে পরে তারা জানতে পেরে চেয়ারম্যানের কাছে জবাব চাইলে তিনি অস্বীকার করেন।

একাদিক মেম্বারদের সাথে যোগাযোগ করে জানা যায়, উনারা তথ্য-প্রমানসহ এ অভিযোগটি করেছেন।

এদিকে এম আর মজিব চেয়ারম্যান দাবি করেন, উনার সুনাম নষ্ট করতে উঠে পরে লেগেছে। সামনের নির্বাচনে মেম্বারদের মধ্যে অনেকে আবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। আমার সুনাম ও জনপ্রিয়তাকে ক্ষুন্ন করতে ও সামনে নির্বাচনে ফায়দা লুটতে তারা এ অপপ্রচার চালাচ্ছে। যা আমার জন্য বিব্রতকর।

গত ৫ আগষ্ট ২০২৪ খ্রিষ্টাব্দের পর থেকে নবীনগর উপজেলার একাধিক ইউনিয়নে চেয়ারম্যানের প্রতি মেম্বারদের অনাস্থা, অসহযোগিতা, চেয়ারম্যানকে অপসারণ আবার পূর্ণরায় বহাল করার মতো ঘটনা এখন ট্রেডিশনে পরিনত হতে দেখে নেটিজনদের মধ্যে দুশ্চিন্তার ছাপ। সমালোচনা-আলোচনার ভীড়ে সুস্পষ্ট বার্তা চান সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com