1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতেে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬, ৩.২৪ পিএম
  • ১৫৫ Time View

এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার দেবিদ্বারের মধ্যপাড়া মরিচা এলাকায় অবস্থিত মোসলেম ফুড অ্যান্ড বেভারেজ মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) উপজেলা প্রশাসন, দেবিদ্বার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানকালে দেবিদ্বারের মধ্যপাড়া, মরিচা এলাকায় অবস্থিত মোসলেম ফুড অ্যান্ড বেভারেজ-এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দীন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং আইন মেনে উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

জনস্বার্থে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com