1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা দিনাজপুরে আইইবি’র নতুন ভবনের উদ্বোধন দিনাজপুরে শিশুদের স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান বেসরকারি শিক্ষকদের ১ বছরের পিআরএল “শীর্ষক” সংবাদ সম্মেলন দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬, ১০.০১ পিএম
  • ৫১ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকি মোকাবিলা এবং হাওরাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার আহ্বান জানিয়ে সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘

জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ’ এবং ‘এসভিডিএস’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এএলআরডি’। সমাবেশ শেষে উপস্থিত জনসাধারণের মাঝে ফলদ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।

​হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এসভিডিএস-এর নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে মূল ধারণা পত্র পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি ওবায়দুল মুন্সীসহ আরো অনেকেই।

​বক্তারা হাওরাঞ্চলের পরিবেশ ও নদীকে সম্পূর্ণ দূষণ ও দখলমুক্ত করা, বন উজাড় বন্ধ করা এবং হাওর-জলাভূমি সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। নদী ও পরিবেশের সুরক্ষার জন্য যাদুকাটা, ধোপাজান, চিলা, খাসিয়ামারাসহ সুনামগঞ্জের অন্যান্য নদীতে চলমান সব ধরনের পরিবেশ বিধ্বংসী কার্যক্রম অবিলম্বে বন্ধ করা। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। রামসার সাইট টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সকল হাওরের অনন্য জীববৈচিত্র্য রক্কা করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com