1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮.৫৩ পিএম
  • ১৮১ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট মরদেহ বহনের জন্য ১৪টি খাটিয়া বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্বে খাটিয়া বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিজ উদ্যোগে এসব খাটিয়া প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com