1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Title :
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১.০৮ পিএম
  • ৪৬ Time View

ঢাকা, ৩ জুন ২০২৬: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম এফসিএস রচিত ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর বনানীতে অবস্থিত প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমীনসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য কর্মকর্তারা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বর্তমান সময়ে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্সের গুরুত্বের কথা বলেন। বইটি ব্যাংকিং ও করপোরেট খাতের পেশাজীবী, শিক্ষার্থী এবং গবেষকদের জন্য একটি মূল্যবান রেফারেন্স হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ বলেন, “লেখক তাঁর দীর্ঘ কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা, জ্ঞান ও পর্যবেক্ষণ বইটিতে তুলে ধরেছেন, যা পাঠকদের বিষয়গুলো গভীরভাবে বুঝতে এবং বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে সহায়তা করবে।”

লেখক এম নূরুল আলম এফসিএস বইটি নিয়ে তাঁর অভিজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, “দীর্ঘ পেশাগত জীবনে করপোরেট গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই বইটি লেখার অনুপ্রেরণা পেয়েছি।”

তিনি আরও জানান, বইটির একটি স্মারক কপি তিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে হস্তান্তর করেছেন। এ সময় অর্থমন্ত্রী বইটির প্রকাশ উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com