1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর

বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ

  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১.৪৪ এএম
  • ৮৮ Time View

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হোসেনপুরে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার উপজেলার মিষ্টিপট্টি চৌরাস্তা এলাকায় গফরগাঁও ও ভালুকা সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাগুলোর বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ স্বশরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং চালকদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় হস্তান্তর করা হয়। একইসঙ্গে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য চালকদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন খাদ্যপণ্যের দোকানেও তদারকি চালানো হয়। ভোক্তা অধিকার ক্ষুণ্ন হচ্ছে কিনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি এবং ব্যবসায়ীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় হোসেনপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও পৌরসভা কার্যসম্পাদন সহায়ক কমিটির সদস্য ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে প্রশাসনের এ ধরনের অভিযান সাধারণ যাত্রী ও ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে এবং অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন,পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোনোভাবেই যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেওয়া হবে না। যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। একইসঙ্গে বাজার পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com