1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
Distribution of Cash Dividend of Mercantile Islami Insurance PLC ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ?

৪৬.৭০ কোটি টাকার ঋণ শেয়ারে রূপান্তরে ‘না’ বলল বিএসইসি

  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১.৪১ এএম
  • ১৭৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি’র একটি ঋণকে ইক্যুইটি তথা সাধারণ শেয়ারে রূপান্তরের প্রস্তাব আবারও নাকচ হয়ে গেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই প্রস্তাব নাকচ করেছে। কোম্পানিটি তার উদ্যোক্তাদের মালিকানাধীন ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে ইক্যুইটিতে রূপান্তর করতে চেয়েছিল। এর জন্য তাদের নামে নতুন শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বিএসইসি তাদের এই প্রস্তাবকে যৌক্তিক মনে না করায় তা নাকচ করে দিয়েছে।

সোমবার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, গত বছরের ১০ নভেম্বর ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালনা পর্ষদ দ্বিতীয়বারের মতো ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণকে ইক্যুইটিতে রূপান্তর করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুসারে, ওই ঋণের বিপরীতে নতুন শেয়ার ইস্যু করা হবে। দশ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে প্রিমিয়াম নেওয়া হবে ৫ টাকা। তাতে শেয়ারের ইস্যুমূল্য দাঁড়াবে ১৫ টাকা। শেয়ারহোল্ডারদের সম্মতি ও বিএসইসির অনুমতি পেলে ৩২ কোটি ৬৯ লাখ শেয়ার ইস্যু করা হবে; যার মোট মূল্য হবে ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা। ওই বছরের ২৯ ডিসেম্বর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা আলোচিত প্রস্তাবে সম্মতি দিলে কোম্পানিটি বিএসইসির কাছে অনুমোদন চেয়ে আবেদন করে। তবে এবারও তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএসইসি।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালনা পর্ষদ প্রথমবারের মতো ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে ইক্যুইটিতে রূপান্তর করা এবং এর বিপরীতে নতুন শেয়ার ইস্যু করে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তখন অভিহিত মূল্য ১০ টাকা দরে আলোচিত শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত হয় পর্ষদ সভায়। গত বছরের ২২ জুলাই অনুষ্ঠিত বিএসইসি’র ৯৬৪তম কমিশন সভায় ড্যাফোডিল কম্পিউটার্সের আলোচিত প্রস্তাবটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের দাম। আজ সোমবার ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম ৫ টাকা ৮০ পয়সা বেড়ে ১৪২ টাকা ৫০ পয়সা উঠেছে। কোম্পানিটির শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে ৮৯০, যাকে অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com