1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন- এমপি মনজুরুল ইসলাম

  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬, ১০.১৭ এএম
  • ১৬০ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম মঞ্জু এমপি।

৩০ মে শনিবার সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আজকের এই দিনে তাঁর সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী বৃক্ষরোপণ সহ বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. আমিরুল বাহার সম্ভাব্য মেয়র প্রার্থী , পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী সম্ভাব্য মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, কৃষক দল সভাপতি ফজলে আলম শাহীন, রেজাউল করিম মনি এবং ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর মরহুম স্ত্রী সাবেক সফল  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্য শহীদদের  আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

এ সময় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের আদর্শে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com