1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ব্যবসায় ১০ লাখ ঋণের সঙ্গে ১০ লাখ টাকা অনুদান পাবেন তরুণ উদ্যোক্তারা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির আহ্বান শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করলেন বরিশাল সদর উপজেলা প্রশাসন নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১

হবিগঞ্জ ছেলের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩জন

  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬, ১১.১৩ পিএম
  • ২৪১ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভার অনন্তপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে আব্দুস শহীদ নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে পর্থিক মিয়াসহ পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭-মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ২টার দিকে আব্দুস শহীদ ও তার স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা বাকবিতণ্ডায় রূপ নেয়। এ সময় তাদের ছেলে পর্থিক মিয়া ঘটনাস্থলে এসে উত্তেজিত হয়ে পিতার মাথায় আঘাত করে। আঘাতে আব্দুস শহীদ মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত পর্থিক মিয়াসহ তার মা ও বোনকে আটক করে থানায় নিয়ে যায়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার দেখানো হবে এবং জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে, পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com