1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

আজ ও আগামীকাল খোলা থাকবে দেশের ব্যাংকগুলো

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ৯.০২ এএম
  • ২১৯ Time View

ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে আজ দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে। পরদিন রবিবারও (২৪ মে) ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ফলে ঈদের ছুটির আগে গ্রাহকরা আরও দুই দিন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে শনিবারের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে। ফলে শনিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক সময়সূচিতে লেনদেন কার্যক্রম পরিচালিত হবে।

ব্যাংকাররা জানান, ঈদ সামনে রেখে নগদ অর্থ উত্তোলন, বেতন-বোনাস পরিশোধ, কেনাকাটা এবং ব্যবসায়িক লেনদেন বেড়ে যাওয়ায় গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় রেখে শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চল সংলগ্ন বাণিজ্যিক ব্যাংকের নির্বাচিত শাখা ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com