1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

সিলেটের বিয়ানীবাজার চারাবই থেকে গরু কিনতে গিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই শিকার

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ১১.৪৭ এএম
  • ২৭৪ Time View

সিলেট প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার চারাবই থেকে গরু কিনতে গিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই শিকার। গত ১৬ মে (শনিবার) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকার সময় চারাবই বাজার জামে মসজিদ সংলগ্ন পূর্বপাশের রাস্তার ওপর এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী দিলদার হোসেন খান (৬৬) বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেনমামলার আসামিরা হলেন চারাবই গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে সাইদ আহমদ (ডালিম) (২৫) ও শাহিন আহমদ (৩০) এবং অজ্ঞাতনামা আরও ১ জন।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বাদী দিলদার হোসেন খান বেলাল ও তাহার আপন ভাতিজা হাবিবুর রহমান খান (৩০) স্থানীয় তানভীর আহমদের বাড়িতে পালিত কোরবানির গরু দেখতে যান। সেখান থেকে ফেরার পথে চারাবই বাজার জামে মসজিদের পাশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে জোর পূর্বক টাকা চিনিয়ে নেয়। দিলদার হোসেন খান বেলাল কিছুই বুঝার আগে ডালিম ও শাহিন তাদেরকে মারধর করে।
হাবিব আহমদ খান এগিয়ে আসলে আসামীরা তাকে ও মারধর করে, এক পর্যায়ে দস্তা-দস্তিতে দিলদার হোসেন খান বেলাল ও হাবিব আহমদ মাটিতে লুটিয়ে পড়েন, সন্ত্রাসীরা তাদের নগদ ২ লক্ষ টাকা ও দিলদার হোসেন খান বেলালের হাতে থাকা প্রায় ২ লক্ষ টাকার হাত ঘড়ি এবং  তার হাতে থাকা টর্চ লাইট চিনিয়ে নেয়।

আসামিরা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ২নং আসামি শাহিন আহমদ লোহার জিআই পাইপ দিয়ে বাদীর মাথায় আঘাত করার চেষ্টা করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘাড়ে ও পিঠে লাগে। অন্য দিকে, ১নং আসামি সাহিদ আহমদ (ডালিম) লোহার রড দিয়ে বাদীর ভাতিজা হাবিবুর রহমানকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একপর্যায়ে আসামিরা উভয়কে ধাক্কা দিয়ে রাস্তার পাশে কাদায় ও মসজিদের দেয়ালে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে।

মারধরের সময় আসামিরা ভুক্তভোগীদের কাছ থেকে কোরবানির গরু ক্রয়ের জন্য সাথে রাখা নগদ ২ লক্ষ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৭ মে ২০২৬ইং থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং ১৩), মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র তালুকদারকে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com