1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

তুরস্কের হুমকি সুইডেন-ফিনল্যান্ডকে

  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২, ১১.২৫ এএম
  • ১৮০ Time View

হুমকি দিলো তুরস্ক। সুরক্ষা নিয়ে তাদের দাবি না মানলে, সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হতে দেবে না তারা। দুই দেশই ন্যটোর সদস্য হওয়ার জন্য আবেদন করেছে। এদিকে সুইডেন ও ফিনল্যান্ডের প্রতিনিধিদল এখন তুরস্কে। তারা সেখানে তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করছে।

তুরস্কের দাবি, সুইডেন ও ফিনল্যান্ডকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে ও সিরিয়ায় কুর্দিশ মিলিশিয়া ওয়াইজিপি-কে সমর্থন করা থেকে সরে আসতে হবে। তাদের জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে। এই সংগঠনগুলি তাদের সুরক্ষার ক্ষেত্রে বড় বিপদ।

সুইডেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্টেট সেক্রেটারি অস্কার স্টেনস্টর্ম এবং ফিনল্যান্ডের প্রতিনিধিদলের নেতা সেদেশের স্টেট সেক্রেটারি জুক্কা স্যালোভারা। তারা তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনালের সঙ্গে প্রেসিডেন্টের প্রাসাদে পাঁচ ঘণ্টা ধরে আলোচনা করেছেন।

পরে সাংবাদিক সম্মলনে কালিন জানিয়েছেন, তুরস্কের মনে হয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। কিন্তু তুরস্ক যে আপত্তি জানিয়েছে, তা নিয়ে দুই দেশকে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলকে এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সুইডেন ও ফিনল্যান্ড উদ্বিগ্ন হয়ে পড়ে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার এক হাজার ৩০০ কিলোমিটারের সীমান্ত আছে। সুইডেন হলো ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ।

তুরস্ক অভিযোগ করেছে, দুই দেশই পিকেকে-কে নিরাপদ আশ্রয় দেয় এবং জঙ্গিদের সাহায্য করে। ২০১৯ সালে ওয়াইজিপি-র উপর তুরস্কের হামলার পর সুইডেন ও ফিনল্যান্ড তুরস্ককে অস্ত্র বিক্রি করা বন্ধ করে দিয়েছে।

সুইডেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা কোনো জঙ্গি সংগঠনকে অর্থ বা অস্ত্র দিয়ে সাহায্য করেন না।

সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com