1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দেশের বাজারে উন্নত এআই প্রযুক্তি সংবলিত অনার ৬০০ সিরিজের যাত্রা ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ওয়াটার.অর্গ-এর ওয়াশ ফাইন্যান্সিং অংশীদারিত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু সম্ভাবনাময় ৯০ জন নবীন খেলোয়াড়কে ক্রিকেট কিট দিলো রবি সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির বীরগঞ্জে র‌্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ অবন্তি গ্যালারিতে মুনিরা বেগম লিপির ‘নস্টালজিয়া’ ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭.১৭ পিএম
  • ৮৩ Time View

উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এবং ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন WWM-ATT80 ও WWM-ATT90। এআই ফিচারের এই মডেলটি কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করে ব্যবহারকারীদের দিবে আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা।

নতুন মডেলগুলোর মধ্যে আরও রয়েছে ফ্রন্ট-লোডিং সিস্টেমের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচার সমৃদ্ধ WWM-ATT80 ও WWM-ATT90 মডেল, ৮ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ ফিচার সমৃদ্ধ WWM-AFD80 মডেল এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো ডWWM-AFC12M।

নতুন মডেলগুলোর মধ্যে WWM-AFD80 এবং WWM-AFC12M মডেলের ওয়াশিং মেশিনে রয়েছে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর। যা একই সাথে বিদ্যুৎ সাশ্রয় করে এবং কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরমেন্স নিশ্চিত করে।

মঙ্গলবার (১২ মে, ২০২৬) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির নতুন মডেলের এসব ওয়াশিং মেশিন উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান।

সেসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের সিএমও জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনযাত্রার চাহিদা ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে নতুন এই ওয়াশিং মেশিনগুলো দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেন, প্রতিনিয়ত সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ সাশ্রয়ী দামের নতুন নতুন মডেলের ওয়াশিং মেশিন ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের রিসার্চ এন্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা ওয়াশিং মেশিনে নিত্য নতুন অত্যাধুনিক ফিচার যোগ করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। এসব কারণে স্থানীয় বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের জনপ্রিয়তা দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে। শুধু তাই নয়; ওয়াশিং মেশিনসহ ওয়ালটন তৈরি পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি দৃষ্টিনন্দন নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলোতে রয়েছে শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার ও বিএলডিসি মোটর, যা কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত

করে। এছাড়া নির্দিষ্ট মডেলে সংযোজন করা হয়েছে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি, যার মাধ্যমে একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা মিলবে। ফলে ব্যবহারকারীরা পাবেন আরও দ্রুত, সহজ ও সময়সাশ্রয়ী লন্ড্রি সল্যুশন।

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন সদর দপ্তরে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিক মানের ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। সেখানে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রন্ট, টপ লোড অটোমেটিক ও সেমি অটোমেটিক টাইপের ৩০টি মডেলেরও বেশি ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। এছাড়াও ইউরোপীয় এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণে কমার্শিয়াল ওয়াশিং মেশিনও তৈরি করছে ওয়ালটন। ওয়ালটন ওয়াশিং মেশিনে একাধিক ভিন্ন ধরনের ঘূর্ণন কৌশল কাপড়কে কোনো ক্ষতি ছাড়াই ওয়াশ করে। রয়েছে টাচ-স্ক্রিন প্যানেল এবং স্টেইনলেস স্টিল ব্যবহার করায় ওয়ালটনের ওয়াশিং মেশিন হয় অনেক দীর্ঘস্থায়ী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com