1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ১২৯ কোটি টাকা মুনাফার বিপরীতে সম্পদ মূল্যায়নে গুরুতর অসংগতি, নিরীক্ষা প্রতিবেদনে প্রশ্ন ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ

পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯.৫২ পিএম
  • ৫৭ Time View

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলিকগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত শাকিলা আক্তার (২২) বাঘা পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে। প্রায় ছয় বছর আগে পার্শ্ববর্তী কলিগ্রাম গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশিক মাহমুদের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে শান্ত নামে পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের আগে শাকিলা ও আশিকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। কয়েক দিন আগে পারিবারিক বিরোধের জেরে শাকিলা বাবার বাড়িতে চলে আসেন।

প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার রাতে স্বামী আশিক মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে শাকিলার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মানসিক চাপ ও অভিমানের কারণে শুক্রবার ভোরে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের স্বামী আশিক বর্তমানে অন্য জেলায় ধান কাটার শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com