1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভুগান্তিতে সেবাগ্রহীতারা

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬.২৫ পিএম
  • ১৯২ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেশের প্রথম শ্রেণির পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খানের বিরুদ্ধে পৌরসভার দায়িত্ব পালনে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।

সময়মতো অফিসে না আসা, অনুমতি ছাড়া যখন-তখন নিজের ইচ্ছেমত দফতর ত্যাগ করা আর অফিসে অনুপস্থিত থাকার কারণে ভুগান্তিতে সেবাগ্রহীতারা। দায়িত্বশীলরা যখনই দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, তখন পুরো প্রশাসনই বিশৃঙ্খলার দিকে ধাবিত হয় এমন মন্তব্য করছেন সচেতন মহল।

সরজমিন গিয়ে দেখা যায়, পারিবারিক কারনে ৪মে ২০২৬ থেকে পৌর প্রশাসক বরাবর লিখিত ছুটি নিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খান। অথচ তিনি ২৯ এপ্রিল বুধবার থেকেই নবীনগর পৌরসভায় অনুপস্থিত রয়েছেন। জানা যায়, তিনি অনুপস্থিত থাকলেও পৌর সভার সকল কাগজপত্রে আগাম স্বাক্ষর করে রাখেন তিনি।

জানা যায়, এতে করে পৌর সভার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে হাজির হন না। এমন পরিস্থিতি এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কেউ দেরিতে আসেন, কেউ আবার দিন শেষে দায়িত্ব পালন না করেই আগেভাগে চুপিসারে দফতর ত্যাগ করেন। এতে করে পৌরসভায় সেবা নিতে আসা সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

গুরুত্বপূর্ণ কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যেতেদেখা যায় অনেককে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অনেক কর্মকর্তা-কর্মচারীর আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং তারা প্রকাশ্যেই গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ১৯৮২ অমান্য করছেন।

পৌরসভায় অনুপস্থিত থাকার বিষয়ে জানতে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খান কে একাধিক বার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয় নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মাহামুদুল হাসান বলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খান ছুটিতে আছেন।

সরকারি বিধি বিধান অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারির নিয়োমিত অফিস করা দরকার।এবিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনিয় ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com