1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

ভারতে মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধের দাবিতে মামলা

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ৭.৫৪ পিএম
  • ২৭৯ Time View

ভারতের জ্ঞানবাপী মসজিদ নিয়ে আরেকটি মামলা হয়েছে দেশটির বারাণসীর আদালতে। হিন্দুত্ববাদীদের করা মামলায় বলা হয়েছে, মসজিদ চত্বরে মুসলিমদের প্রবেশ বন্ধ হোক।

আবেদনে বলা হয়েছে, পুরো জমিটাই কাশী বিশ্বনাথ মন্দিরের। সেখানে তাই মসজিদ থাকতে পারে না। পুরো জমি মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হোক।

এদিকে জ্ঞানবাপী নিয়ে মুসলিম পক্ষের আইনজীবী অভয় যাদব জানিয়েছেন, ‘জ্ঞানবাপী মসজিদের জমি ওয়াকফ বোর্ডের সম্পত্তি।’

গত ১৭ মে ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, জ্ঞানবাপী মসজিদে নামাজ পড়া যাবে। বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জেলাশাসককেও নির্দেশ দিয়েছে, মুসলিমরা যাতে নামাজ পড়তে পারেন, তার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে। ওজুখানা ও তহখানা সিল করে দেয়ায় ওজুর জন্য পানির ব্যবস্থা করার জন্যও জেলাশাসককে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

সুপ্রিম কোর্টের নির্দেশে জ্ঞানবাপী সংক্রান্ত আগেকার আবেদনের বিচার এখন জেলা বিচারকের আদালতে হচ্ছে। মঙ্গলবার সেখানে শুনানি হয়েছে। ২৬ মে আবার হবে। তারপর রায় দিতে পারেন বিচারক। তার মধ্যেই আরেকটি আবেদন জানানো হলো।

বেঙ্গালুরুর বেসরকারি নিউ হরাইজন স্কুল কর্তৃপক্ষ প্রাক্তন পড়ুয়াদের নির্দেশ দিয়েছে, তারা যেন গুগল ম্যাপে জ্ঞানবাপীকে মসজিদ না বলে মন্দির বলে উল্লেখ করে। যতক্ষণ পর্যন্ত গুগল মসজিদ বদলে মন্দির না লিখছে, ততদিন পর্যন্ত এই কাজ করে যেতে হবে বলে তারা নির্দেশ দিয়েছে। কীভাবে গুগল ম্যাপে পরিবর্তন করতে হবে, তাও জানিয়ে দেয়া হয়েছে। সাবেক পড়ুয়াদের ইমেল করে নির্দেশ দেয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্ক্রিনিং না করেই ইমেল পাঠানো হয়েছিল। এর আগে এই স্কুল সমস্ত ছাত্রদের ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাটি দেখতে বাধ্য করেছিল। সূত্র: ডিডাব্লিউ, পিটিআই, এএনআই

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com