1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নিয়ে এলো অত্যাধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)” ও মোবাইল অ্যাপ “পিট্রেড” মাধবপুর ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ; সিএনজি চালকসহ নিহত ২, আহত ২ সিলেটে বাড়ছে নদ-নদীর পানি,ভারী বৃষ্টির পূর্বাভাস এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন জামাল সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ সিআরআর বজায় রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক, চাইল ১০ হাজার কোটি টাকার সহায়তা বিশ্ব জলবায়ু দিবস উপলক্ষে ‘উলিপুর নারী উদ্যোগ’-এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি কুমিল্লা দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতেে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

‘আজাদি মার্চ’ ঘিরে উত্তপ্ত পাকিস্তান

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ৫.৩৭ পিএম
  • ১৩৮ Time View
ইমরান খান

মাঠে নেমেছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সরকারের বিরুদ্ধে ‘আজাদি মার্চ’ নামে ইসলামাবাদে সমাবেশের ডাক দিয়েছেন তিনি। এই সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সমগ্র পাকিস্তান।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিওটিভিতে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে আজ (২৫ মে) রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাওয়ার সময় দেশটির লাহোরে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এছাড়া পাকিস্তানজুড়ে পিটিআইএ-এর শতাধিক নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এরই মধ্যে লাহোর, রাওয়ালপিন্ডি, করাচির মতো বড় শহরগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছ।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সমাবেশকে কেন্দ্র করে ইসলামাবাদ বিচ্ছিন্ন করে দিয়েছে পাকিস্তান সরকার। অপরদিকে, কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, সরকার পিটিআইকে কোনো ধরনের সমাবেশের অনুমতি দেয়নি।

এর মধ্যেই জানা গেছে, ইমরান খানকে আটকের পরিকল্পনা করছে দেশটির সরকার। জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের পতনের দাবিতে ইসলামাবাদে আজাদি মার্চের ডাক দেন ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, বর্তমান সংসদ ভেঙে পাকিস্তানে দিতে হবে আগাম নির্বাচন। পাশাপাশি তিনি সামরিক বাহিনীকে তাদের নিরপেক্ষ অবস্থানে অটল থাকার আহ্বান জানিয়েছেন।

ইমরান খান বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র আট মাস আগে তৈরি হয়েছিল। জুন মাসে এটি সম্পর্কে সতর্ক হয়েছিলাম এবং আগস্টের পরে আমি পুরোপুরি বুঝতে পেরেছিলাম যে কী ঘটছে। এই ষড়যন্ত্র নস্যাৎ করতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটি বন্ধ করতে পারিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com