1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

ট্রাস্ট ব্যাংক পিএলসি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে রিভলভিং ক্রেডিট ফান্ড বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬.০৭ পিএম
  • ৮৭ Time View

ট্রাস্ট ব্যাংক পিএলসি এসএমই ফাউন্ডেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ক্রেডিট হোলসেল স্কিমের আওতায় রিভলভিং ঋণ বিতরণ করা হবে। এই উদ্যোগের লক্ষ্য সারা দেশে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (CMSME) খাতে অর্থায়নের সুযোগ বৃদ্ধি করা।

ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (WEAB) প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান।

চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসনা হেনা চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।

এই স্কিমের আওতায় ১ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ ৮% হারে স্বল্প সুদে প্রদান করা হবে, যা তৃণমূল পর্যায়ের উদ্যোক্তা এবং প্রথাগত জামানতভিত্তিক ঋণ সুবিধা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশেষভাবে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com