1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Title :
২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫

হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের আলটিমেটাম, ৪৮ ঘণ্টার সময়সীমা

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১২.১৯ পিএম
  • ১৭৭ Time View

হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে ‘নরক নেমে আসবে’ বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই আলটিমেটাম দেন। তিনি লেখেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় ফুরিয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা—এরপরই তাদের ওপর নেমে আসবে ভয়াবহ পরিণতি ও চরম ধ্বংসযজ্ঞ।’

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ, যার মাধ্যমে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে এই প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ‘আত্মরক্ষার অধিকারের’ কথা বলে এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে রেখেছে।

তবে ইরান এক বিবৃতিতে জানিয়েছে, তারা সব জাহাজ বন্ধ করেনি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্যদের জন্য এই জলপথ উন্মুক্ত থাকবে। কিন্তু ট্রাম্পের দাবি, কোনো শর্ত ছাড়াই এই আন্তর্জাতিক নৌপথটি পুরোপুরি খুলে দিতে হবে।

ট্রাম্পের এই সরাসরি এবং কঠোর আলটিমেটাম মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেল। এখন দেখার বিষয়, ট্রাম্পের বেঁধে দেওয়া এই ৪৮ ঘণ্টা পার হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com