1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

এবার চিনি রপ্তানি বন্ধ করতে যাচ্ছে ভারত

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ১০.৩১ এএম
  • ২০৫ Time View

গম রপ্তানির নিষেধাজ্ঞা শেষ না হতেই ভারত এবার ১০ মিলিয়ন টন চিনি রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে। দেশিয় বাজারে চিনির মূল্য নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। বিগত ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারত এই সিদ্ধান্ত নিচ্ছে বলে সরকারি এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়।

মঙ্গলবার (২৪ মে) রয়টার্স এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে। সারাবিশ্বে একমাত্র চিনি উৎপাদনকারী দেশ হল ভারত এবং ব্রাজিলের পরেই দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশও ভারত। ব্রাজিলে কম চিনির উৎপাদন এবং বিশ্বে উচ্চ তেলের দাম বাড়াতেৎ সেখানকার মিলগুলো অচল হয়ে পড়ে যার কারণে বাজারে চিনির দাম বাড়ছে।

ভারত শুরুতে ৮ মিলিয়ন টন চিনি রপ্তানি করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পরে যখন দেখল যে উৎপাদন ঊর্ধ্বমুখী হচ্ছে তখন মিল-কারখানার মালিকদেরকে আন্তর্জাতিক বাজারে চিনি রপ্তানির পরিমাণ আরও বাড়িয়ে দিতে বললেন।

ইন্ডিয়ান স্যুগার মিলস এসোসিয়েশন-এর উৎপাদন বিভাগ জানাল, গত বছরের তুলনায় এ বছর সাড়ে ৪ মিলিয়ন টন চিনির উৎপাদন বেড়েছে। গত বছর চিনির উৎপাদন ছিল আনুমানিক ৩১ মিলিয়ন টন।

জানা গেছে, ২০২১-২২ চলতি বাজারে কোনো ধরনের সরকারি প্রণোদনা ছাড়াই তারা সাড়ে ৮ মিলিয়ন টন চিনি রপ্তানির জন্য চুক্তি করেছে। চুক্তিকৃত অংশ ছাড়াও তারা ৭ মিলিয়ন টনের অধিক চিনি খাদ্য ও বেভারেজ তৈরির জন্য বিভিন্ন মিল ও কারখানাতে পাঠিয়েছে। এদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল বলরামপুর চিনি, ডালমিয়া ভারত সুগার, ঢামপুর সুগার মিলস, দ্বারিকেশ সুগার ইন্ডাস্ট্রিজ এবং রেনুকা সুগারস।

দুর্ভাগ্যবশত এ সমস্ত প্রধান প্রধান চিনি মিলগুলোর উৎপাদন আজ ৮ শতাংশ কমে গেছে। বিশ্ববাজারে চিনি রপ্তানি করা মুম্বাই ভিত্তিক এক ডিলার জানান, মিলমালিক ও সরকার খুশি হবে যদি আমরা ১০ মিলিয়ন টন চিনি রপ্তানি করতে পারি। কোম্পানি পলিসির কারণে লোকটি তার নাম উল্লেখ করেন নি বলে রয়টার্স এ প্রতিবেদনে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com