1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

বন্ডের ইতি ঘোষণা ৮শ কোটি টাকার

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৭.৩৪ পিএম
  • ২৫৬ Time View

আইবিবিএল দ্বিতীয় পারপেচুয়াল মুদারাবা বন্ডের লেনদেনের সমাপনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
গতকাল (২৩ মে) রাজধানী আইবিবিএল টাওয়ার এ বন্ডের ইতি ঘটেছে। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই ইস্যুর লিড অ্যারেঞ্জার এবং ইস্যুম্যানেজার হিসেবে কাজ করেছে।

আর প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এই ইস্যুর জয়েন্টকো-অ্যারেঞ্জার ও ইস্যু ম্যানেজার এবং ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এই ইস্যুর জয়েন্টকো-অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৮০০ কোটি টাকার দ্বিতীয় পারপেচুয়াল মুদারাবা বন্ডটি এখন পর্যন্ত দেশের ইস্যুকৃত সর্ববৃহৎ পারপেচুয়াল বন্ড।


অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, মুহাম্মদ মুনিরুল মওলা, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, তানজিম আলমগীর, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এফসিএ, সিওও, খন্দকার রায়হান আলী।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মুহাম্মদ কায়সার আলী, ওমর ফারুক খান, এফসিএস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব, জে কিউ এম হাবিবুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড – দেশের শীর্ষ স্থানীয় এবং দ্রুত বর্ধনশীল ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে অন্যতম যা কোভিড-১৯ এর অনিশ্চয়তার সময় যাত্রা শুরু করে অল্পসময়ে অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শন করেছে। এক বছরে কোম্পানিটি প্রায় ৬ হাজার কোটি টাকার তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ তহবিল স্বল্প সময়ে সফলভাবে সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ইউসিবি ইনভেস্টমেন্ট তাদের প্রতিটি ট্রাঞ্জেকশন সফলভাবে সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com