1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৬৮ পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্কারোপ

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫.২৮ পিএম
  • ২৬৩ Time View

বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে ৬৮ ধরনের পণ্য আমদানি নিরুৎসাহিত করতে ৩ থেকে ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। এই তালিকায় আছে, আসবাবপত্র ও আসবাবপত্রের কাঁচামাল, গাড়ি ও গাড়ির ইঞ্জিন, যন্ত্রাংশ, রড ও লোহাজাতীয় পণ্য, সিমেন্ট শিল্পের কাঁচামাল ফ্ল্যাই অ্যাশ, ফল, প্রসাধন সামগ্রিসহ কিছু নিত্য ভোগ্যপণ্য।

মঙ্গলবার (২৪ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই প্রজ্ঞাপন জারি করেছে। নিয়ম অনুযায়ী, প্রজ্ঞাপন জারির দিন থেকেই তা কাযর্কর করা হয়েছে।

নতুন করে নিয়ন্ত্রনমূলক শুল্ক বসানো হলো যেসব পণ্যে তাদের মধ্যে ২০ শতাংশ হারে বসেছে কাঠ ও লোহার আসবাবপত্র ও আসবাবপত্রের কাঁচামাল; সিকেডি অবস্থায় ব্যক্তিগত গাড়িতে ৩০ শতাংশ; পিকআপ ও ডাবল কেবিন পিকআপ ভ্যানে ২০ শতাংশ এবং গাড়ির ইঞ্জিনে ১৫ শতাংশ। এ ছাড়া টায়ার-রিম ইত্যাদির উপর ৩ থেকে ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে।

এ ছাড়া নির্মাণ সামগ্রির কাঁচামাল হিসাবে ব্যবহৃত রড, বিলেট ইত্যাদির উপর ৩ থেকে ১০ শতাংশ নিয়ন্ত্রণমূলক বসেছে। সিমেন্ট খাতের অন্যতম কাঁচামাল ফ্লাইঅ্যাশ আমদানিতে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হলো।

অন্যদিকে পারফিউম, চুল ও তকের যন্ত্র নেওয়ার সামগ্রি, সেভ করার সামগ্রি ইত্যাদি প্রসাধন সামগ্রির উপর ২০ শতাংশ হারে নিয়ন্ত্রনমূলক শুল্ক দিতে হবে। অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন প্রাথমিক চিকিৎসামগ্রি আমদানি করতেও ১৫ শতাংশ হাওে নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হলো। ফাইবার অপটিক ও বিভিন্ন ধরনের তারে ৩ থেকে ১০ শতাংশ হারে শুল্ক বসেছে।

এছাড়া আম, আপেল, তরমুজ, বাদামস বিভিন্ন রকমের ফলের ওপর ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসিয়ে এনবিআর আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগ নিল। চালের (হাসকড) উপর ২৫ শতাংশ হারে নিয়ন্ত্রনমূলক শুল্ক বসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com