1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ভালুকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার সাংবাদিক

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২.১৯ পিএম
  • ৩২২ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন রাসেল গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল সম্পাদকের উপর হামলার অভিযোগ পাওয়া যায়।

এ হামলার ঘটনায় সাংবাদিককে মারধর, মোবাইল ফোনে ধারনকৃত ভিডিও এবং ছবি প্রমাণ নষ্ট করতে গিয়ে মোবাইল ফোন ভাঙচুর ও মারধর এবং গলায় ঝুলানো প্রেসকার্ড ছিড়ে ফেলার মতন গুরুতর অভিযোগ করেছেন রাসেল গার্মেন্টস কতিপয়ের বিরুদ্ধে ভুক্তভোগী সাংবাদিক এর অভিযোগ।

অভিযোগ সূত্রে ও আহত সাংবাদিকের বক্তব্য জানাযায় ক্রাইম রিপোর্ট ভিক্তিক একটি অনলাইন নিউজ পোটালের সম্পাদক মোঃ বাদশাহ দেওয়ান ০৯মার্চ সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার কাঁঠালি এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টসে শ্রমিকদের ন্যায্য দাবি আন্দোলনের সচিত্র তথ্য সংগ্রহ করতে যান। তখন উক্ত গার্মেন্টসের শ্রমিকগণ বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছিল। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক বাদশা দেওয়ান মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করার দৃশ্য দেখতে পেয়ে গার্মেন্টস এর ভিতর থেকে কয়েকজন লোক এসে কর্তব্যরত সাংবাদিককে বাধা প্রদান করেন। সাংবাদিকের সাথে কথা বলার অজুহাতে গার্মেন্টস এর ভিতরে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ এর নামে শারীরিক নির্যাতন ও সংবাদ সংগ্রহে ভিডিও ছবি করার অপরাধে তার ব্যবহৃত আইটেল মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে ও মারধর করে এবং গলায় ঝুলানো প্রেস কার্ডটি ছিড়ে ফেলে দেন। যা সংবাদকর্মীর পেশাগত মর্যাদার উপর সরাসরি আঘাত করা হয়েছে।

এই ঘটনায় নির্যাতিত সাংবাদিক আঘাত প্রাপ্ত হওয়া ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানাযায়।

গণমাধ্যমের স্বাধীনতার ওপর এ ধরনের ন্যাকারজনক ঘটনা সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছেন।

এ বিষয়ে প্রশাসন সুষ্ট, অবাধ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সাংবাদিক মহল আশাবাদী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com