1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

নিয়ন্ত্রণে এসেছে স্কয়ার ফার্মার আগুন

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১১.১৮ এএম
  • ২১৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গাজীপুর কারখানায় লাগা আগুণ নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে ৮ ঘন্টা চেষ্টার পর এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে রাত ১০ টা পর্যন্ত নিভু নিভু করে ইউনিটের অনেক জায়গায় আগুন জ্বলছিল। আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট তখনো কাজ করছিল।

আগুনে কোনো প্রাণহানীর ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে কারখানাটির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁঠালিয়া এলাকাস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় নতুন ভবনের লার্জ ভলিউম প্যারেন্টাল ইউনিটে দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও মির্জাপুরের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না এসে বাড়তে থাকায় পরে মির্জাপুর থেকে আরও একটি, টাঙ্গাইলের সখিপুর থেকে দুটি ও ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার থেকে দুটি ইউনিট এসে যুক্ত হয়। পরে অনেকগুলো ইউনিট সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

এ রিপোর্চ লেখার সময় পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com