1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

প্রধান অতিথি নিয়ে দ্বন্দ্ব: রাজশাহীর চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.২৭ পিএম
  • ২৯৫ Time View

রিফাত মাহমুদ, বাঘা উপজেলা ক্যামেরা পার্সন: রাজশাহীর চারঘাটে জালসা ও মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে এরশাদ আলী (৬৫) নামে এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার সিপাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী সিপাইপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র এবং ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে বসে এলাকাবাসী একটি জালসা ও মাহফিল আয়োজনের বিষয়ে আলোচনা করেন। এ সময় এক পক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। অপর পক্ষ নিহত এরশাদ আলীসহ স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার পক্ষে মত দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে আলোচনা ভেস্তে যায়।

অভিযোগ রয়েছে, রাত সাড়ে ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদসহ কয়েকজন এরশাদ আলীর পথরোধ করেন। এক পর্যায়ে তাকে পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মরদেহ বর্তমানে নিহতের বাড়িতে রয়েছে।

চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, “হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com