1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

গোবিন্দগঞ্জে ইউনিয়ন পরিষদে হামলা ও লুটপাট: জামায়াত কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.১১ পিএম
  • ২৬১ Time View

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় এক কর্মী মোখছেদ রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে এই ন্যাক্কারজনক হামলার অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার (২৬ফেব্রয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় ঘটনাটি ঘটে। হামলায় পরিষদের গুরুত্বপূর্ণ সরকারি নথি তছনছসহ কম্পিউটার ভাঙচুর ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোজদার রহমান বাদী হয়ে অভিযুক্ত জামায়াত কর্মী মোখলছদ রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। তারা কার্যালয়ের ভেতরে ব্যাপক তাণ্ডব চালিয়ে দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করেন। এসময় তারা আলমারি ও ড্রয়ার থেকে পরিষদের গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও সরকারি নথিপত্র তছনছ করেন। অভিযোগ করা হয়েছে যে, হামলাকারীরা ড্রয়ারে থাকা নগদ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে গেছেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোজদার রহমান জানান, এই হামলার ফলে পরিষদের দাপ্তরিক কাজে চরম বিঘ্ন ঘটছে। গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার হারিয়ে যাওয়ায় সাধারণ মানুষের সেবা প্রদান ব্যাহত হচ্ছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইউনিয়ন পরিষদে হামলা ও চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com