1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান

  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৩৯ পিএম
  • ১৯২ Time View

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এতে অংশ নেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিম। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য।

এরপর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিম বলেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারী কম থাকায় সেবার ওপর চাপ সৃষ্টি হচ্ছে এবং সেই চাপ সরাসরি রোগীদের ওপর গিয়ে পড়ছে। এতে অনেক সময় চিকিৎসাসেবা পেতে বিলম্ব হয়।

তিনি বলেন, একটি জেলা সদর হাসপাতাল হিসেবে এখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাই পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, জনবল সংকটসহ হাসপাতালের অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, শুধু কর্তৃপক্ষের নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের পরিবেশ সুন্দর রাখা সম্ভব। নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স, কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com