1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

ভিভো ওয়াই৩১ডির অ্যান্থেমে ঝড় তুলবেন জেফার–মুজা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৫২ পিএম
  • ২৬১ Time View

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬: রমজানের এই পবিত্র সময়কে বরণ করে নিতে ভিভো নিয়ে আসছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। এই বিশেষ মুহূর্তের আবেগ আর আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে জনপ্রিয় শিল্পী মুজা ও জেফার-এর সাথে মিলে একটি বিশেষ গান এন্থেম তৈরি করেছে ভিভো।

রমজানের শান্ত দিন আর ইফতারের পরের প্রাণবন্ত আড্ডা- এই দুইয়ের মেলবন্ধনেই বাংলাদেশের রমজান হয়ে ওঠে অনন্য। পরিবারের সাথে সময় কাটানো বা বন্ধুদের সাথে ঈদের পরিকল্পনা, প্রতিটি মুহূর্তেই মিশে থাকে ভালোবাসা। রমজানের এই সুন্দর অনুভূতিগুলোর প্রতি সম্মান জানাতে এবং সবার মাঝে খুশি ছড়িয়ে দিতেই ভিভোর এই বিশেষ ‘ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম’ বা মিউজিক্যাল আয়োজন।

উৎসবের আনন্দ মানেই গান! তরুণদের মুড আর তাদের একতার গল্প বলতে মিউজিকের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আর তাই রমজানের সারা দিনের ক্লান্তি শেষে ইফতারের তৃপ্তি আর ঈদের খুশিকে এক সুতোয় বাঁধতে ভিভো নিয়ে এসেছে জেফার ও মুজার বিশেষ এই ‘ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম’।

রমজানের রাতগুলোকে আরও আনন্দময় করতে এবং একে অপরের সাথে সংযোগ বাড়াতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ইফতারের আড্ডা থেকে শুরু করে সেহরির প্রস্তুতি, সবখানেই এই গানটি আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠবে। এটি কেবল একটি গান নয়, বরং রমজানের প্রতিটি মুহূর্ত উপভোগ করার এক নতুন মাধ্যম।

মিউজিক বা ভিভোর এই ঈদ অ্যান্থেমের সাথে তাল মিলিয়ে ভিভো বাজারে আনছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। আজকের তরুণদের প্রাণবন্ত লাইফস্টাইল আর ঈদের রঙ থেকে অনুপ্রাণিত হয়ে ফোনটিতে দেওয়া হয়েছে একদম নতুন ও অনন্য ‘ফেস্টিভ রেড’ কালার। রমজানের সারা দিনের ব্যস্ততা আর ঈদের প্রস্তুতির জন্য এতে আছে ভিভোর সবচেয়ে বড় ৭,২০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই ছবি তোলা, ভিডিও দেখা কিংবা প্রিয়জনদের সাথে কথা বলা যাবে দীর্ঘক্ষণ।

খুব শীঘ্রই ভিভো ওয়াই৩১ডি-এর ডিজাইন ও ফিচারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আপাতত, ভিভোর পক্ষ থেকে সবাইকে এই নতুন গানটি শোনার আমন্ত্রণ জানানো হচ্ছে। রমজানের এই সময়ে আনন্দ আর একতার অনুভূতি ছড়িয়ে দিতেই তৈরি করা হয়েছে বিশেষ এই ‘ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com