1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

লিটন-মুশফিকের ব্যাটে বিপর্যয় সামালের চেষ্টা

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২, ৩.১৪ পিএম
  • ১৪৫ Time View

পঞ্চম দিনে গিয়ে ড্র হয়েছিল চট্টগ্রাম টেস্ট। তাতে ঢাকা টেস্ট দুই দলের জন্যই সিরিজ নির্ধারণী। সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

এদিন একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে যাওয়ার নাঈম হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাতে বছর তিনেক পর বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে নামছেন এই অলরাউন্ডার।

এ ছাড়া পেসার শরিফুল ইসলামের বদলি হিসেবে ঢাকা টেস্টের একাদশে এবাদত হোসেন। শ্রীলঙ্কার একাদশে লাসিথ এম্বুলদেনিয়ার পরিবর্তে সুযোগ পেয়েছেন প্রভীন জয়াবিক্রমা। আর ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টের মাঝ পথে ছিটকে যাওয়া বিশ্ব ফার্নান্দোর বদলি হিসেবে খেলছেন কনকাশন সাব হিসেবে প্রথম টেস্ট খেলা কাসুন রাজিথা।

দিনের প্রথম বলেই মাহমুদুল হাসান জয়ের বিপক্ষে আবেদন করেছিলেন পেসার কাসুন রাজিথা। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে পরের বলেই জয়কে ফেরান ডানহাতি এই পেসার। এবার অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হয়নি রাজিথাকে। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে বোল্ড হয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন জয়।

প্রথম ওভারে জয়কে হারালেও রাজিথার পঞ্চম বলে চার মেরে বাংলাদেশের রানের খাতা খুলেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ রানের খাতা খুললেও জয়ের মতো শূন্যতে ফিরেছেন তামিম ইকবাল। আসিথা ফার্নান্দোর লেংথ ডেলিভারিতে এজ হয়ে প্যাভিলিয়নের পথে ফেরেন চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরিয়ান।

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মুমিনুল হকের। তবে তামিমের ফেরার পরের বলে চার মেরে রানের খাতা খোলায় খানিকটা আত্মবিশ্বাসী মনে হচ্ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। তবে সেটা ধরে রাখতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। আসিথার আউট সাইড অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে খানিকটা দেরিতে ব্যাট চালিয়েছেন মুমিনুল। তাতে এজ হয়ে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় ৯ রান করা এই ব্যাটারকে।

চট্টগ্রামে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও। শান্ত ফেরার পরের বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন সাকিব। রাজিথার ফুল অব সুইং ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন বাঁহাতি এই ব্যাটার। তৎক্ষণাৎ রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি তার। তাতে গোল্ডেন ডাকে ফিরতে হয় সাকিবকে।

রাজিথা ও আসিথার বোলিং জুটিতে দিনের শুরুটা দারুণ করে শ্রীলঙ্কা। তবে প্রথম সেশনের প্রায় শেষ দিকে এসে দুঃসংবাদ পেতে হয় সফরকারীদের। ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলের সময় হঠাৎই বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস। পরবর্তীতে চেকআপের জন্য তাকে দ্রুতই হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে সকালের শুরু লঙ্কান পেসারদের দারুণ বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৪ রানে ৫ উইকেট বাংলাদেশের শুরুর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের দুজনের ৪২ রানের অবিচ্ছন্ন জুটিতে প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ৫ উইকেটে ৬৬ রান। লিটন ২৬ এবং মুশফিক অপরাজিত ২২ রানে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com