1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

অর্থ লুটেরাদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের দাবি পিপলস লিজিংয়ের আমানতকারীদের

  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২, ৭.০১ পিএম
  • ১১৭১ Time View

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের অর্থের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের পদত্যাগ দাবি করেছেন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির আমানতকারীরা। সে সাথে অর্থ লুটেরাদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ দাবিও জানিয়েছেন তারা।

রোববার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে ব্যক্তি ও ক্ষুদ্র ছয় হাজার আমানতকারীর পক্ষে প্রধান সমন্বয়ক ও কনভেনর মো. আতিকুর রহমান আতিক।

লিখিত বক্তব্যে আতিকুর রহমান আতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের নিঃস্ব অসহায় জীবনের কথা বিবেচনা করে যেন পিপলস লিজিং অ্যান্ড ফাইনাল সার্ভিসেস কোম্পানিতে আমাদের কষ্টার্জিত অর্থ দ্রুত ফেরত পেতে পারি সেই জন্য আপনার কাছে হস্তক্ষেপ কামনা করছি।

একই সঙ্গে অবিলম্বে পিপলস লিজিংয়ের সঙ্গে জড়িত পি কে হালদারসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানাচ্ছি। বিশেষ করে পি কে হালদারকে বিদেশ থেকে এনে বিচার করা এবং পিপলস লিজিংয়ে আমানতের অর্থ লুটে দোষী ব্যক্তিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য তাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা, তাদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ এবং গ্রেপ্তার করা একান্ত প্রয়োজন।

তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। পিপলস লিজিংয়ের ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীদের আমানতের অর্থ দ্রুত ফিরিয়ে দিয়ে তাকে রক্ষা করুন।

বর্তমান সরকার যেভাবে ফারমার্স ব্যাংকের অবসায়ন না করে পদ্মা ব্যাংক নামে পুনর্গঠন করেছে এবং বিসিআই ব্যাংককে অবসায়ন না করে ইস্টার্ন ব্যাংক নামে পুনর্গঠন করে গ্রাহকের আমানত ফিরিয়ে দিয়েছে, ঠিক সেভাবেই পিপলস লিজিং পুনর্গঠন সহযোগিতা করে দ্রুত গ্রাহকদের অর্থ ফেরত প্রদান করে সরকার তার নিজের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং নিরীহ আমানতকারীদের আমাদের অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে আমরা মনে করছি।

সংবাদ সম্মেলনে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে ব্যক্তি ও ক্ষুদ্র ছয় হাজার আমানতকারীদের পক্ষে সাধারণ সম্পাদক রানা ঘোষসহ অন্যান্য আমানতকারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com