1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

গাজীপুরের শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৬.২৫ পিএম
  • ২১৬ Time View

ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৬:
আর্থিক লেনদেন আরও সহজ এবং দ্রুততর করতে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত আরবেলা ফ্যাশন লিমিটেড প্রতিষ্ঠান প্রাঙ্গণে এটিএম বুথ স্থাপন করেছে আইএফআইসি ব্যাংক। মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, এই বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ ও আরবেলা ফ্যাশন এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম ডি জিয়াউল হাসান।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের গুলশান ব্রাঞ্চের চিফ ম্যানেজার জনাব সৈয়দ হাসানুজ্জামান ও মাওনা ব্রাঞ্চের ম্যানেজার জনাব মোঃ আরিফুর রহমান সহ আইএফআইসি ব্যাংক ও আরবেলা ফ্যাশন লিমিটেড এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গ্রাহকগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ এটিএম বুথটির মাধ্যমে সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের একাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ ও পিন পরিবর্তন সহ অন্যান্য এটিএম সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। আইএফআইসি ব্যাংক এই ধরনের প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের সুবিধা প্রদান করতে এবং দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com