1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

বাইডেনসহ ৯৬৩ মার্কিন নাগরিকের বিরুদ্ধে রাশিয়ায় নিষেধাজ্ঞা

  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২, ৩.৩৩ পিএম
  • ১৬৬ Time View
Putin-vs-Biden

ইউক্রেন আক্রমণের পর মার্কিন পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গসহ ৯৬৩ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় সরকারি কর্মকর্তা, আইন প্রণেতা এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিরাও রয়েছেন। মস্কো ইতোমধ্যে তালিকায় থাকা অনেককে লক্ষ্য করে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে, বিশেষ করে জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, পেন্টাগণ প্রধান লয়েড অস্টিন এবং জুকারবার্গ।

ফ্রিম্যানের নাম রাশিয়ান কর্তৃপক্ষ আগে প্রকাশ করেনি, মস্কোর বিরুদ্ধে ২০১৭ সালে তার একটি ভিডিও রেকর্ড করার অভিযোগ রয়েছে, যেখানে তিনি দাবি করেছিলেন যে, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

শনিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় বলেছে, ‘রাশিয়ার পাল্টা ব্যবস্থাগুলো প্রয়োজনীয় এবং এর লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে আটকে দেয়া। যুক্তরাষ্ট্র এই বিশ্বের বাকী সব অংশে একটি নব্য ঔপনিবেশিক ‘বিশ্বব্যবস্থা’ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান পরিবর্তনে এবং নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতাকে স্বীকৃতি দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com