1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৬.১৭ পিএম
  • ৩১২ Time View

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬: জনসাধারণের জন্য সমন্বিত বীমা সেবা প্রদান নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি ব্যাংকান্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের জন্য সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন বীমা পণ্য সরবরাহ করা হবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।

এই ব্যাংকান্স্যুরেন্স চুক্তির মাধ্যমে দেশে বীমা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আর্থিক ঝুঁকি হ্রাস এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্স অফিসার (সিসি) মো. মাহবুবুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং ব্যাংকান্স্যুরেন্স সেকশনের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন হেড অব আইসিসি মোহাম্মদ খাইরুল আলম; চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com