1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

কটিয়াদীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১১.৪১ পিএম
  • ২৩২ Time View

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশেষ দাওয়াতি ছাত্র সংযোগমাস উপলক্ষে জনশক্তি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

জনশক্তি সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শনিবার (১৭জানুয়ারি) দুপুরে উপজেলার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যাল শাখার সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহফুজ।

কটিয়াদী উপজেলার ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান মেধাবী শিক্ষার্থীদের নৈতিকতা,দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী বিকাশে ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন আগামীর সোনালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও সুজলা সুফলা, শস্যশ্যামলা সুন্দর যে বাংলাদেশের স্বপ্ন আমারা দেখি- আগামীতে ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই।

তারা আরো বলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিকল্প আর কিছু নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com