1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

দিঘলিয়া উপজেলার বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত; চ্যাম্পিয়ন দিঘলিয়া একাদশ

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৮.৩৯ পিএম
  • ২৭০ Time View

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে জনপ্রিয় করতে খুলনা দিঘলিয়া উপজেলার লাখোহাটি মধ্যপাড়া বউ বাজার মাঠে গত ১৫ই জানুয়ারি (বৃহস্পতিবার) এক বিশাল ৮ দলীয় নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে বিল্লাল একাদশকে পরাজিত করে দিঘলিয়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির সদস্য জনাব শরিফ ইকবাল হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আনোয়ার ফরাজী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিঘলিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জনাব গাজী জাকির হোসেন বারাকপুর ইউনিয়ন বিএনপি র সাধারণ সম্পাদক আলম চৌধুরী ২ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিল্লাল একাদশ ও দিঘলিয়া একাদশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দিঘলিয়া একাদশ ২-০ ব্যবধানে বিল্লাল একাদশকে পরাজিত করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে একটি খাসির পরিবর্তে নগদ অর্থ এবং রানার্সআপ দলের হাতে দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন মুতাহের খান ও জালাল মোল্লা এবং তত্ত্বাবধানে ছিলেন শেখ নজরুল ইসলাম ও নাছেন ফরাজী।

কনকনে শীত উপেক্ষা করে হাজারো দর্শক এই রোমাঞ্চকর নাইট টুর্নামেন্ট উপভোগ করেন। গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এই খেলাকে পুনরায় ফিরিয়ে আনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়া প্রেমীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com