1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of TRUST ISLAMI LIFE INSURANCE PLC লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লভ্যাংশ ঘোষণা করেছে গ্লোবাল হেভি কেমিক্যালস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নাহী অ্যালুমিনিয়াম কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা সিটি গ্রুপের খেলাপি পাঁচ প্রতিষ্ঠানের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারা স্থগিত বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির মাটি-বালু লুটের মহোৎসব, অভিযোগের তির ওয়ার্ড যুবদলের সভাপতির দিকে বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা

আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৮.১৩ পিএম
  • ৩১৬ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের ছেলেমেয়েরা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়। আমরা অভিভাবকরা সন্তানদেরকে গতানুগতিক ধারায় শিক্ষিত করে তুলতে চাই। কিন্তু বর্তমান পৃথিবীতে কারিগরি শিক্ষার গুরুত্ব সবচেয়েই বেশি। আজকের পৃথিবীতে প্রযুক্তি আর কারিগরি শিক্ষা একে অপরের সাথে সম্পর্কিত। একজন কার্পেন্টার বা একজন ইলেকট্রিশিয়ানের আয় একজন ডাক্তারের সমতুল্য হতে পারে। সমাজে তাদের অবস্থান কারো তুলনায় কোন অংশে কম নয়। চীনে অধিকাংশ ছেলেমেয়েরা ম্যাট্রিকুলেশান শেষ করে ভোকেশনাল শিক্ষায় ভর্তি হয়। তারা প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, কার্পেন্টার এসমস্ত বিষয় নিয়ে লেখাপড়া করে ও গবেষণা করে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করে। কিন্তু আমাদের দেশে এধরণের সংস্কৃতি এখনো গড়ে উঠেনি বলা যায়। আমাদের মাঝে এখনো এমন মানসিকতা তৈরি হয়নি। একজন কার্পেন্টার বা ইলেক্ট্রিশিয়ানও একজন পেশাজীবী এবং সামাজিক মর্যাদাসম্পন্ম নাগরিক। তার সামাজিক অবস্থান নিশ্চিত করণে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে এবং এগিয়ে আসতে হবে।

আজ (শুক্রবার) ১৬ জানুয়ারি নগরের নাসিরাবাদ সরকারি স্কুল প্রাঙ্গনে সৈয়দ আহমদ উল্লাহ শাহ মাইজভান্ডারি ( ক:) এর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে মাইজভান্ডারি একাডেমি আয়োজিত ১৮তম শিশু কিশোর সমাবেশ ও মাঘ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন। অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী – অভিভাবক অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com