শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে ঢাকাস্থ বরুড়া উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা শীতের পিঠার স্বাদে মুখর হয়ে উঠেছিল শিরিন আওলাদ মডেল স্কুল চত্বর উৎসবমুখর পরিবেশে শুরু হলো অ্যাম্বাসি ফুটবল ফেস্ট সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা  ধোবাউড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার উত্তরবঙ্গকে কৃষির বাণিজ্যিক রাজধানী করা হবে-ডা. শফিকুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোটে আস্থা বাড়ছে, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শুরু হলো আর্ট এক্সিবিশন ‘শূন্য অভিরূপ’

মোহাম্মদ তারেক
  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবং ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (DIFF)-এর অংশ হিসেবে উদ্বোধন করা হলো আর্ট এক্সিবিশন ‘শূন্য অভিরূপ – When Emptiness Becomes Creation’। প্রদর্শনীটি চলবে আগামী ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

ভেন্যু পার্টনার হিসেবে বিশেষ সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম সংলগ্ন আর্টপিক্স লিমিটেডের থ্রিডি আর্ট গ্যালারি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর ফিতা কাটেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক এম. ফ্রাঁসোয়া শঁব্রো (M. François Chambraud)।

প্রদর্শনীটির কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পী লুতফা মাহমুদা। ‘শূন্য অভিরূপ’ মূলত শূন্যতা থেকে সৃষ্টির সূচনা—এই ভাবনাকে কেন্দ্র করে নির্মিত একটি শিল্পভিত্তিক আয়োজন, যেখানে শূন্যতাকে দেখা হয়েছে সৃষ্টির সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে।

এই প্রদর্শনীতে বাংলাদেশের খ্যাতনামা দশজন শিল্পীর চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন— আনিসুজ্জামান আনিস, জুটন চন্দ্র রায়, লুতফা মাহমুদা, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউনুস, আহমেদ সামসুদ্দোহা, সনদ বিশ্বাস, সানজিদ মাহমুদ, তাজউদ্দিন আহমেদ এবং জিয়াউর রহমান।

থ্রিডি আর্ট গ্যালারিতে প্রবেশের জন্য ২৫০ টাকা টিকিট ক্রয় সাপেক্ষে দর্শনার্থীরা এই প্রদর্শনীটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

এই প্রদর্শনীকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আর্টপিক্স লিমিটেডের থ্রিডি আর্ট গ্যালারিকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এ ধরনের সহযোগিতা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে আরও উৎসাহিত করে এবং ভবিষ্যতে এমন নান্দনিক ও সৃজনশীল আয়োজন বাস্তবায়নে অনুপ্রেরণা জোগায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS