শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে ঢাকাস্থ বরুড়া উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা শীতের পিঠার স্বাদে মুখর হয়ে উঠেছিল শিরিন আওলাদ মডেল স্কুল চত্বর উৎসবমুখর পরিবেশে শুরু হলো অ্যাম্বাসি ফুটবল ফেস্ট সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা  ধোবাউড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার উত্তরবঙ্গকে কৃষির বাণিজ্যিক রাজধানী করা হবে-ডা. শফিকুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোটে আস্থা বাড়ছে, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সিদ্ধান্ত: বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কেনার পর কলকাতা নাইট রাইডার্স তাকে বাদ দেওয়ায় টেলিভিশন চ্যানেলগুলোকে এ নির্দেশনা দিয়েছে সরকার।

সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিতব্য আইপিএলে বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এরআগে, মোস্তাফিজকে কেকেআর ছেড়ে দেয়ার দিনই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেদিন তিনি এক ফেসবুক পোস্টে এবার যেন আইপিএল সম্প্রচার বন্ধ করা হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য উপদেষ্টাকে অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS