1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে ৭জনের মনোনয়ন বৈধ ঘোষণা, ৫জনের বাতিল

  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১১.৩৮ পিএম
  • ২৭৮ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে বিএনপি,জামায়াত,জাতীয়পার্টি,এল ডি পি, গণসংহতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।বিএনপি দলীয় মনোনয়ন না পেয়ে ৪জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানোনয়ন পত্র জমা করেন।

আজ রবিবার ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসারের সন্মেলন কক্ষে প্রার্থীতার যাচাই-বাছাই পর ৭জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয় অন্যদিকে ৫ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা ঘোষণা দেওয়া হয়।অবৈধ প্রার্থীদের মধ্য চারজনই স্বতন্ত্র প্রার্থী।

বৈধ প্রার্থীরা হচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের ইসমাইল হোসেন সোহেল, বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু, গণসংহতির শামসুল আলম, জাতীয় পার্টির আল আমীন সুহান,এল ডি পির মাহবুব মুর্শেদ,কমিউনিস্ট পার্টির সাইফুস সালেহীন,ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

অবৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন বাতিল বলে ঘোষিত হয়েছে তারা হলেন, স্বতন্ত্র মতিউর রহমান। তাঁর ১% ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি,সম্পদের হলফনামার তথ্য সঠিক পাওয়া যায়নি। স্বতন্ত্র- মুশফিকুর রহমান, ১ % ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি এবং অঙ্গিকার নামায় স্বাক্ষর নেই।স্বতন্ত্র-এবি সিদ্দিকুর রহমান , ঋণখেলাপী ও ১ % ভোটারের সমর্থন পাওয়া যায়নি।স্বতন্ত্র এডভোকেট আল ফাত্তাহ,১% ভোটারের সমর্থন পাওয়া যায়নি।স্বতন্ত্র- আলমগীর মাহমুদ আলম,১% ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি।

রিটার্নিং অফিসার বলেছেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com