1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভৈরবে বিএনপির আনন্দ র‍্যালি

  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫.২৫ পিএম
  • ৩১১ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ভৈরবে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ভৈরব উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হয়। পরে পৌর শহরের আইস কোম্পানির হতে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনারে এসে শেষ হয়।

র‍্যালি চলাকালে নেতা-কর্মীরা “তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে”, “তারেক রহমান বীরের বেশে, ফিরবে এবার বাংলাদেশে” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন এর সঞ্চলনায় আলোচনা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক প্রমুখ। এছাড়া র‍্যালীতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম, অন্যায় এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে দেশনায়ক তারেক রহমান দেশের মাটিতে পা রাখছেন। এটি কোনো সাধারণ ফেরা নয়, এটি গণতন্ত্রের বিজয় এবং স্বৈরাচারের পরাজয়ের প্রতীক। বক্তারা আরো বলেন, তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের আগামীর স্বপ্নদ্রষ্টা। তাঁর নেতৃত্বে দেশ নতুন করে পুনর্গঠিত হবে এবং জনগণের ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com